শান্তিপুর বাইপাসে লরি এবং ম্যাটাডোরের মুখোমুখি সংঘর্ষ - The News Lion

শান্তিপুর বাইপাসে লরি এবং ম্যাটাডোরের মুখোমুখি সংঘর্ষ




দি নিউজ লায়ন ;    আজ বিকাল তিনটে নাগাদ নদীয়ার শান্তিপুর বাইপাস সংলগ্ন বাথনা ব্রীজ এলাকায় একটি লরি এবং মেটানোর মুখোমুখি সংঘর্ষে দুপাশের নয়ানজুলিতে উল্টে পরে দুটি গাড়ি। রানাঘাটের দিক থেকে আগত ম্যাটাডোর গাড়িতে চালক আসনে ছিলেন চাপড়া থানার কটিয়া  মাধবপুর এলাকার ৩৭   বছর বয়স্ক মোশারফ হোসেন মন্ডল গুরুতর জখম হয়ে পড়ে থাকে ওইখানে। 


এলাকাবাসীর তৎপরতায় তাকে তাৎক্ষণিক শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করালে কৃষ্ণনগর জেলা হাসপাতালে স্থানান্তর করেন করে পাতাল কর্তৃপক্ষ। সমস্ত তথ্য জানা যায় ঐ মেটাডোরে  যাত্রী হিসেবে  রানাঘাট থেকে খেলনা কিনে ব্যবসায়ী অসিত সাহার কাছ থেকে , তিনি কৃষ্ণনগর বাড়ি ফিরছিলেন, পেছনের ডালায় বসে।


 ওই গাড়িতেই ড্রাইভার এর পাশে থাকা কৃষ্ণনগর দইয়ের বাজারের বাসিন্দা কাঁচামাল ব্যবসায়ী ননী গোপাল দাস জানান রাস্তার মাঝখানে একটি গর্ত কে বাঁচাতে গিয়ে কৃষ্ণনগর দিক থেকে আসা পাথর ভর্তি একটি লরি হঠাৎই সজোরে ধাক্কা মারে তাদের। তবে তার বা খেলনা ব্যবসায়ী গুরুতর আঘাত পাননি। খোয়া বোঝাই লরির ড্রাইভার এবং চালককে আটক করেছে শান্তিপুর থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.